আজকের রাশিফল
প্রকাশ : ১০ মে ২০১৪, ১৯:০১
১১ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২৮ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১১ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার: সোম ও শুক্রবার। শুভরত্ন: হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে:আপনি অনুভূতিপ্রবণ ও সৃজনশীল, অস্থিরচিত্ত, রোমান্টিক ও কল্পনাপ্রবণ। সঙ্গীত, ভাস্কর্য ও সুন্দরের প্রতি রয়েছে আপনার সহজাত আকর্ষণ। ধর্মের প্রতি অনুরাগী। সব ব্যাপারে আপনার নিজস্ব মত রয়েছে। বাইরের জগত্ আপনাকে সবসময় হাতছানি দেয়। সহজে মিশতে পারেন তাই বন্ধুর সংখ্যা প্রচুর। পরিকল্পনা অনুসারে না এগুলে জীবনে আপনার সাফল্য ক্ষুণ্ন হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্র শিল্পী সালভেদর দালি, রিচার্ড ফেইন ম্যান, জ্যোতির্বিদ ফ্রাঙ্ক স্লেসিঙ্গার, বিজ্ঞানী রিচার্ড কোনসেন, নৃত্যশিল্পী মার্থা গ্রাহাম প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। তবে হতাশ না হয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ স্বামী বা স্ত্রীর অসুস্থতায় চিন্তিত হতে পারেন। ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীক বা অন্য কোনো কারণে বিদেশ যাত্রা হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। পড়াশোনায় মনযোগী হওয়ার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। সামাজিক কোনো ভালো কাজে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। মানসিক চঞ্চলতার জন্য কাজ-কর্মে ভুল হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ শিল্প-সাহিত্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য দিনটি শুভ। আত্মীয়-স্বজন সম্পর্কে সতর্ক থাকুন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কোনো ধরনের আইনি ঝামেলায় জড়াতে পারেন। প্রাপ্তি যোগ আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ অসাবধানতার জন্য শরীরে আঘাত পেতে পারেন। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কারো সাথে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। প্রয়োজনীয় কোনো দামি জিনিস নষ্ট হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পাবেন। পাওনা আদায়ের সম্ভাবনা আছে। কাজ-কর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ ব্যবসা না করলেই ভালো করবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। প্রেমের প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন। শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নিজ নিজ কর্মক্ষেত্রে সুনাম ও সাফল্যের সম্ভাবনা আছে। কোনো প্রিয় দ্রব্য নষ্ট হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো যাবে না। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় বিব্রত বোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্ম পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। নিজের গাফিলতির জন্য কিছু সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। সামরিক কর্মকর্তা, কর্মচারীদের জন্য দিনটি শুভ। চঞ্চলতা পরিহার করুন। আর্থিক দিক ভালো যাবে। আপনজনের কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্ম প্রার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কেউ আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে। সন্দেহের বর্শবর্তী হয়ে কারো প্রতি অবিচার করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক ভালো যাবে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। পারিপার্শ্বিক ঝামেলায় বিব্রত বোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কারো সাথে বিবাদে জড়াবার আশঙ্কা আছে।