জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

কী অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়? বাংলাদেশ ও বিশ্বপরিচয় মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর অধ্যায় -৭ ২৬। কী অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় ? ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী খ. সংবিধান অনুযায়ী গ.প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী ২৭। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে ? ক. ১৯৭১ সালের ২৭ মার্চ খ. ১৯৭১ সালের ৩ মার্চ গ. ১৯৭ সালের ২৬ মার্চ ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ ২৮। দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় ? ক. ১০ মাসের খ. ৯ মাসের গ. ৮ মাসের ঘ. ৭ মাসের ২৯। গণপরিষদের প্রথম অধিবেশন বসে - ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল ৩০। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় কবে ? ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর খ. ১৯৭১ সালের ১০ ডিসেম্বর গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ৩১। কত সালে বাংলাদেশের একটি অস্থায়ী সংবিধান জারি করা হয় ? ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে ৩২। ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয় ? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খ. ড. কামাল হোসেনকে গ. তাজউদ্দিন আহমদকে ঘ. সৈয়দ নজরুল ইসলামকে ৩৩। দীর্ঘ কয় মাসের মধ্যে আমরা একটি সংবিধান লাভ করি ? ক. সাড়ে ছয় মাস খ. সাড়ে সাত মাস গ. সাড়ে আট মাস ঘ. সাড়ে নয় মাস ৩৪। ‘এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহিদের রক্তের অক্ষরে।’ এ কথাটি কে বলেছেন ? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. ড. কামাল হোসেন গ. তাজউদ্দিন আহমদ ঘ. সৈয়দ নজরুল ইসলাম ৩৫। এ যাবত্ আমাদের সংবিধানে কত বার সংশোধিত হয়েছে ? ক. ১৭ বার খ. ১৬ বার গ. ১৫ বার ঘ. ১৪ বার ৩৬।আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয় - ক. ২০১১ সালের ৩০ জুন খ. ২০১১ সালের ২০ জুন গ. ২০১০ সালের ৩০ জুন ঘ. ২০১২ সালের ৩০ জুন ৩৭। বাংলাদেশের পরিচয় বাংলাদেশ একটি - ক. রাজতান্ত্রিক রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র গ. সামপ্রদায়িক রাষ্ট্র ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র ৩৮। আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে ? ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪ ৩৯। আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? ক. ১৬০টি খ. ১৫৮টি গ. ১৫৬টি ঘ. ১৫৩টি ৪০। আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে ? ক. ১ টি খ. ২ টি গ. ৩ টি ঘ. ৪ টি ৪১। আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে ? ক. ৪ টি খ. ৫ টি গ. ৬ টি ঘ. ৭ টি ৪২। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি ? i.জাতীয়তাবাদ ii.সমাজতন্ত্র iii.গণতন্ত্র নিচের কোনটি সঠিক ? ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii ৪৩। সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে ? ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান ৪৪। নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে ? ক. স্বদেশীয় খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি ৪৫। জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে ? ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি ৪৬। সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে ? ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর ৪৭। সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে - i.সমান মর্যাদা ii.সমান অধিকার iii. বৈষম্য নিচের কোনটি সঠিক ? ক. ii খ. iii গ. i ঘ. i ও ii ৪৮। আমাদের আইন সভায় নির্বাচিত সদস্যসংখ্যা কত ? ক. ৩৫০ খ. ৩০০ গ. ২৪৫ ঘ. ২৪০ ৪৯। আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি ? ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫ ৫০। সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সকল ক্ষমতার মালিক কে ? ক. ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ উত্তর: ২৬। খ ২৭। গ ২৮। খ ২৯। গ ৩০। গ ৩১। ঘ ৩২। খ ৩৩। ক ৩৪। ক ৩৫। গ ৩৬। ক ৩৭। ঘ ৩৮। ক ৩৯। ঘ ৪০।ক ৪১। ক ৪২। ঘ ৪৩। ক ৪৪। গ ৪৫। ঘ ৪৬। গ ৪৭। ঘ ৪৮। খ ৪৯। ক ৫০। ঘ