সিটি ব্যাংকে আমেরিকান এক্সপ্রেস এক্সপেন্স ম্যানেজমেন্ট সল্যুশন উদ্বোধন

সিটি ব্যাংক নিয়ে এলো আমেরিকান এক্সপ্রেস বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) এক্সপেন্স ম্যানেজমেন্ট সল্যুশন। এটি গ্রাহক কোম্পানি এবং এর ডিস্ট্রিবিউটরদের বিতরণ ব্যয় ব্যবস্থাপনাকে সহজ ও দ্রুততর করবে এবং ব্যবস্থাপনাটি কাগজবিহীন ও অনলাইন হবে। এই ব্যবস্থার আওতায় রয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে সুদবিহীন ঋণ, যার সুযোগ নিয়ে গ্রাহকগণ তাদের ব্যয় ব্যবস্থাপনাকে গতিশীল করতে পারবেন। গতকাল শনিবার সিটি ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সিটি ব্যাংকের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, আমেরিকান এক্সপ্রেস গ্লোবাল মার্চেন্ট সার্ভিসেস ও পার্টনার কার্ড সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট প্রণব ভরতওয়াল, রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির মুরতাজা মঈন, রেকিট বেনকাইজার বাংলাদেশের ফাইনান্স ডিরেক্টর নয়ন মুখোপাধ্যায়, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর. কে. হুসেইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ আরও অনেকে।- প্রেস বিজ্ঞপ্তি