মনোনয়ন নিয়ে বরিশাল ফিরেই স্বামীর কবর জিয়ারত করলেন জেবুন্নেছা

দলীয় মনোনয়ন নিয়ে বরিশালে পৌঁছে প্রয়াত স্বামী সাবেক মেয়র শওকত হোসেন হিরনের কবর জিয়ারত করলেন সমাজসেবী জেবুন্নেছা হিরন। শনিবার ভোরে তিনি লঞ্চযোগে বরিশালে আসেন। এ সময় আধুনিক নৌ টার্মিনালে তাকে সংবর্ধনা প্রদান করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তিনি প্রয়াত স্বামীর কথা ভেবে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। আজ রবিবার তিনি বরিশাল সদর আসনে উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র দাখিল করবেন। নগরীর মুসলিম গোরস্থানে গতকাল স্বামীর কবর জিয়ারত করেন জেবুন্নেছা হিরন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, এডভোকেট লস্কর নুরুল হক, বাকসু’র সাবেক ভিপি আনোয়ার হোসাইন, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনসহ অসংখ্য নেতা-কর্মী।