দুই চোর আটক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জ উপজেলা সদর বাজারে শনিবার সকালে চার দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সংঘবদ্ধ চোরের দল দোকানের তালা ও শার্টার ভেঙে বাজারের সিনেমা হল রোডের পৌর মার্কেটের ওয়াহেদ স্টোর থেকে শাড়ি লুঙ্গি ও নগদ ১৮ হাজার টাকা, মেইন রোডের মোমেন টেলিকম থেকে নগদ ২ লাখ টাকা, দুইটি ট্যাব ও আল আমিন বস্ত্রালয় থেকে শাড়ি লুঙ্গি এবং নগদ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
থানার ওসি আহম্মেদ কবির হোসেন জানান, বাজার পাহারাদার কমিউনিটি পুলিশিং-এর সদস্য এবং পুলিশের সমন্বয়ে এখন থেকে বাজারে টহলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।