ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের জেএসসি বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:০৫
টিআইবি’র সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণে জেএসসিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা ও জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী। অধ্যাপক মেঃ শফিকুল বারীর সভাপতিত্বে বক্তৃতা করেন সনাক সভাপতি এডভোকেট আবু তাহের, প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, প্রধান শিক্ষক নাইমা জান্নাত, সনাক সদস্য আলী আকবর মজুমদার, মোহাম্মদ আরজু প্রমুখ।