ভেড়ামারায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:০৭
কুষ্টিয়া ভেড়ামারায় বিদেশি পিস্তলসহ কুখ্যাত ডাকাত মোফাজ্জেল হোসেন মোফাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার চাঁদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভেড়ামারা মডেল থানা পুলিশ জানায়, মোফা ডাকাত ভেড়ামারা-কুষ্টিয়া সড়কের চাঁদগ্রাম সোনাউল্লাহর মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ উদ্ধার করা হয়। মোফা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুরা ঠাকুরপাড়া গ্রামের মসের মন্ডলের ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছেন, মোফা একজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী।