সিংড়ায় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের সিংড়া উপজেলার একডালা বাজার এলাকায় গতকাল শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র হাসুয়া, করাত, কাঁচিসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আতাউর রহমান, নাজের আলী, মজনু, লিটন, তুহিন, জাহিরুল ইসলাম, আতিক। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।