উখিয়ায় একাধিক স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক বন্ধ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা উখিয়ার আড়াই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য জনগণের দোরগোড়ায় চিকিত্সা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ১৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে গত কয়েকদিন ধরে একাধিক ক্লিনিক বন্ধ রয়েছে। যার ফলে গ্রামীণ জনপদের অসংখ্য গরীব মুমূর্ষু রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, দরজায় তালাবদ্ধ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কর্তব্যরত স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিন গত কয়েকদিন ধরে ক্লিনিকে আসছে না। একইভাবে হরিণমারা ও উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত নুরুল আবছার এবং উম্মে সুরাইয়াও কর্তব্য কাজে গাফিলতির কারণে স্থানীয় লোকজন ঠিকমত চিকিত্সা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম আবু সাঈদ জানান, তার একার পক্ষে এতবড় দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় কে কখন যাচ্ছে আর আসছে তা আমার জানা থাকার কথা নয়।