ক্যান্সার সচেতনতা বিষয়ে অরিয়েন্টেশন ওয়ার্কশপ

মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং চিকিত্সা করালে শতকরা ৯৫ ভাগ রোগীই সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই বিষয়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এবি ব্যাংক ও মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে শুক্রবার আয়োজিত হয় এক অরিয়েন্টশন ওয়ার্কশপ। এবি ব্যাংকের মহিলা কর্মকর্তাদের অংশগ্রহণে এবি ব্যাংক প্রশিক্ষণ অ্যাকাডেমিতে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী এবং মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারের চেয়ারম্যান লেঃ কঃ মোদাসসির হোসেন খান (অবঃ)। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি