যত বড় টাক তত বড় ডিসকাউন্ট!

পণ্যে ছাড় দিলে দোকানে মানুষের ভীড় জমে যায়। আর ছাড়ে বিক্রিও কিন্তু কম নয়। অনেক ছাড়ের কথা শোনা গেছে। কিন্তু জাপানের একটি দোকানে দেওয়া হয়েছে অদভুত ছাড়। তাহলো, যার মাথায় যত বড় টাক, তার ততো বেশি ছাড়! স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ওটাসিউক নামের মদের ওই দোকানটি কী চায় সবার মাথা টাক হয়ে যাক? তা কিন্তু নয়। দোকানের মালিক জানিয়েছেন, তাদের উদ্দেশ্য টাক মাথার মানুষদের যাতে কেউ অপছন্দ না করেন। তাহলে কী সবাই ছাড়ের জন্য টাক হবে? তাও কিন্তু নয়। পরিবারের জন্য পরিশ্রমের কারনে যেসব পিতারা টাক হয়েছেন তাদেরই কেবল এই ছাড়ের আওতায় আনা হয়েছে। জাপানে টাক মাথাকে একটি হালকা ইস্যু হিসেবে বিবেচনা করা হয়। আর হলিউডে অনেক তারকা টাক মাথা নিয়েই গর্বের সঙ্গে অভিনয় করে থাকেন। মদের দোকানের মালিক ইয়েশিকো টয়োদা বলেছেন, এখানে এ ধরনের প্রথাকে অনুপ্রাণিত করা খুবই ভাল হবে। তিনি বলেন, একসঙ্গে যদি ছয়জন টেকো কাস্টমার দোকানে আসেন তাহলে তাদের গোপনীয়ভাবে কিছু পুরস্কার দেওয়া হবে যা হবে খুবই বিস্ময়কর। টয়োদার মতে, প্রত্যেকের উচিত এই ধরনের কাজকে সমর্থন জানানো। তবে কোনো থিম ছাড়া কোনো ধারণা শূণ্যই থেকে যায়। এজন্যই আমার এই প্রচেষ্টা। তারপরও ভয়, ছাড়ের জন্য সবাই আবার মাথা টাক করবেন না তো! - ইউপিআই