এয়ারপোর্টে বজ্র পাতের রেকর্ড!
প্রকাশ : ১০ মে ২০১৪, ২৩:৪০
প্রত্যেকটি দেশের এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ স্থান এবং স্পর্শকাতর। এয়ারপোর্টের পরিবেশের ওপর দেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বিদেশিদের ধারণা জন্মে। কারন বিদেশি মানুষগুলো প্রথমেই কিন্তু এয়ারপোর্টে নামে। তবে দেশের পরিস্থিতি এবং পরিবেশের কোনোটিরই কমতি নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি এয়ারপোর্টে। আছে কেবল বজ্রপাতের আশঙ্কা। তাও আবার একদিনে ১১ বারের রেকর্ড !
ভীতিকর পরিস্থিতি সমপ্রতি বোঝা গেছে, যখন গত বুধবার এয়ারপোর্টে আসা বিমানগুলো পরপর ১১ বার বজ্রপাতের কবলে পড়েছে। এতে অনেক ক্ষতি হলেও সেটা দ্রুত ঠিক করতে কাজ করেছে এক দক্ষ কর্মী বাহিনী। ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান বজ্রপাতের আঘাতের সম্মুখীন হয়েছে। তবে এ বিষয়ে বিমানের পাইলটদের সতর্ক করা হয়েছে যে বজ্রপাত আঘাত করতে পারে এবং ফলে তারা এটাকে প্রতিরোধ করতে পারে, জানান এয়ারপোর্টের মুখপাত্র বারবারা গান। এটা অত্যন্ত ভীতিকর। সবগুলো বজ্রপাত ঘটেছে দুই ঘন্টার মধ্যে। এয়ারপোর্টের মতো এলাকায় বজ্রপাতের এই কান্ডে প্রশ্ন জেগেছে, সেখানে কী বজ্রপাত নিরোধক দণ্ড নেই! - ইউএসওয়েবডেইলি