জোকস
প্রকাশ : ১১ মে ২০১৪, ১৯:৫১
শিক্ষক :তুমি ক্লাসে দেরি করে এলে কেন?
ছাত্র :কি করব, মা আর বাবা যে ঝগড়া করছিল।
শিক্ষক :কিন্তু মা-বাবার ঝগড়ার সাথে তোমার দেরি করে আসার সম্পর্ক কী?
ছাত্র :আমার এক জুতা বাবার হাতে আর আরেক জুতা মায়ের হাতে ছিল!
এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে, তুমি কি আমেরিকান?
চাইনিজ :না, আমি চাইনিজ।
পাগল :তুমি আমেরিকান না?
চাইনিজ :না, আমি চাইনিজ।
পাগল :মিথ্যা বলছো, তুমি অবশ্যই আমেরিকান।
চাইনিজ লোকটি শেষে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?
পাগল :কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি চাইনিজ!
বাবা :খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা :দুজনকেই।
বাবা :উহু. যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা :না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা : আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে,আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা :মায়ের সঙ্গে।
বাবা :তার মানে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো?
খোকা :না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা :ঠিক আছে। ধরো আমি গেলাম প্যারিস আর তোমার মা যুক্তরাষ্ট্রে।
খোকা :তাহলে যুক্তরাষ্ট্রে যাব।
বাবা :এবার প্যারিস যাবে না কেন!
খোকা :কারণ মায়ের সাথে তো একবার প্যারিস ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন?