প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ১১ মে ২০১৪, ২০:১১
জয়বায়ু এবং দুর্যোগ
প্রশ্ন-১০: বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা কোনগুলো?
উত্তর: বাংলাদেশের দুযোর্গপ্রবণ এলাকা হচ্ছে- দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর, হাওর ও নদী তীরবর্তী অঞ্চল।
প্রশ্ন-১১: নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ কী কী?
উত্তর: নদী ভাঙ্গনের প্রধান প্রাকৃতিক কারণ হলো জোয়ার-ভাটা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি।
প্রশ্ন-১২: নদী ভাঙ্গনের মানবসৃষ্ট প্রধান কারণ কী কী?
উত্তর: নদী ভাঙ্গনের মানবসৃষ্ট প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদীর তীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি।
প্রশ্ন-১৩: বাংলাদেশে খরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কেন?
উত্তর: বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা ইত্যাদি কারণে খরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন-১৪: ভূমিকম্প কাকে বলে?
উত্তর: ভূ-অভ্যন্তরে দ্রুত বিপুল শক্তিবিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে।
প্রশ্ন-১৫: ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে কবে?
উত্তর: ঘূর্ণিঝড় সিডর ১৫ নভেম্বর ২০০৭ সালে আঘাত হানে।
প্রশ্ন-১৬: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোন ধরনের দুর্যোগ হয়?
উত্তর: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী, টর্নেডো, জলোচ্ছ্বাস, শৈত্যপ্রবাহ ও ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ ইত্যাদি দুর্যোগ হয়।
প্রশ্ন-১৭: পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ কোনটি?
উত্তর: পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ।
প্রশ্ন-১৮: জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে?
উত্তর:জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
প্রশ্ন-১৯: দুর্যোগ কাকে বলে?
উত্তর: দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। যে ঘটনায় কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় অথবা সমাজ অস্থিতিশীল হয় তাকে দুর্যোগ বলা হয়।
প্রশ্ন-২০: প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ৪টি করে উদাহরণ দাও।
উত্তর: প্রাকৃতিক দুর্যোগের ৪টি উদাহরণ হলো- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিকম্প।
মানবসৃষ্ট দুর্যোগের ৪টি উদাহরণ হলো- যুদ্ধ-বিগ্রহ, সামপ্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ ও অগ্নিকান্ড।
প্রশ্ন-২১: বাংলাদেশের খরা প্রবণ জেলা কী কী?
উত্তর: বাংলাদেশের খরা প্রবণ জেলা হচ্ছে রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী ইত্যাদি।
রচনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১: দুর্যোগ কী? ব্যক্তি, পরিবার, সমাজ ও পরিবেশের ওপর দুর্যোগের প্রভাব বর্ণনা কর।
উত্তর: প্রাকৃতিক ও মানুষের বিভিন্ন কর্মকান্ডের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে। দুর্যোগের কারণে পরিবার, সমাজ ও পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। যে ঘটনায় কোন জনপদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়, পরিবেশের ভারসাম্য, নষ্ট হয় অথবা সমাজ অস্থিতিশীল হয় তাকে দুর্যোগ বলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি ঘটছে। পরিবেশেরও ক্ষতি হচ্ছে যেমন- বন ধ্বংস হচ্ছে, কৃষিজমির উর্ভরতা নষ্ট হচ্ছে, পানি ও বাতাস দূষিত হচ্ছে।
১.জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য, কৃষি ও অন্যান্য উত্পাদন কমে যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে ও কোটি কোটি মানুষ গৃহহীন হবে।
২.বাংলাদেশে আইলা, সিডরের মত ঘূর্ণিঝড় ঘন ঘন আঘাত হানছে। মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
৩.দুর্যোগের কারণে মানুষের দারিদ্র্যতা, জনসংখ্যার ঘনত্বের মতো সমস্যা বহুগুণ বেড়ে যাচ্ছে।
৪.বন্যা ও ঘূর্ণিঝড়ে মানুষ, পশুপাখি, মাছসহ অন্যান্য প্রাণী, ফসল, ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট সবকিছুরই ক্ষতি হয়।
৫.এসব দুর্যোগের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিত্সা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে।