নবম-দশম শ্রেণির বাংলা
আতাউর রহমান সায়েম শিক্ষক ,বাংলা
প্রকাশ : ১১ মে ২০১৪, ২০:১১
সমাস (তত্পুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব)
১.তত্পুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয়?
উ: পরপদের।
২.তত্পুরুষ সমাস কয় প্রকার?
উ: ৯ প্রকার
৩.নিমিত্তার্থে কোন তত্পুরুষ সমাস হয়?
উ: ৪র্থী।
৪.‘তত্’ শব্দের আভিধানিক অর্থ কী? উ: তার
৫.ব্যাপ্তি অর্থে কোন তত্পুরুষ সমাস হয়? উ: ২য়া।
৬.যে তত্পুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ
পায় না, তাকে কোন সমাস বলে?
উ: অলুক তত্পুরুষ।
৭.‘রাজপথ’ -এর সঠিক ব্যাসবাক্য কী হবে?
উ: পথের রাজা।
৮.কৃদন্ত পদের সাথে যে সমাস হয়, তাকে কোন সমাস
বলে? উ: উপপদ তত্পুরুষ।
৯.‘ছাগদুগ্ধ’ -এর ব্যাসবাক্য কী হবে? উ: ছাগীর দুধ
১০. তত্পুরুষ সমাসে পূর্বপদে কোন বিভক্তি পর্যন্ত যে কোনো
বিভক্তি থাকতে পারে?
উ: ২য়া-৭মী বিভক্তি পর্যন্ত।
১১.‘নির্ভুল’ কোন সমাসের উদাহরণ? উ: নঞ তত্পুরুষ
১২.নির্জন কোন সমাসের উদাহরণ? উ: নঞ তত্পুরুষ
১৩.‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?
উ: বহুধান
১৪.পূর্বপদে বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন বহুব্রীহি বলে।
উ: বহুব্রীহি/সমানাধিকরণ।
১৫. ক্রিয়ার পারস্পরিকতা অর্থে কোন বহুব্রীহি হয়?
উ: ব্যাতিহার বহুব্রীহি
১৬. নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয়?
উ: বিশেষণ পদ।
১৭. অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয়?
উ: বিশেষণ পদ।
১৮. ‘আশীবিষ’ অর্থ কি?
উ: ভুজঙ্গ
১৯. যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে তৃতীয় পদকে বৃঝায়, তাকে কি বলে?
উ: বহুব্রীহি সমাস
২০. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ?
উ: দ্বীপ
২১. ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়? উ: জানি।
২২. ‘গায়ে-হলুদ’ এর ব্যাসবাক্য নির্ণয় কর।
উ:গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে।
২৩. অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয়?
উ: পূর্বপদ।
২৪. উপগ্রহ, উপপদী কোন অর্থে অব্যয়ীভাব?
উ: ক্ষুদ্রার্থে
২৫. দিনদিন = প্রতিদিন- কোন অর্থে অব্যয়ীভাব?
উ: বিপসা
২৬. অরক্তিম কোন অর্থে ব্যবহূত হয়? উ: ঈষত্
২৭. কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে? উ: অব্যয়ীভাব
২৮. ‘প্রপিতামহ’ কি অর্থে অব্যয়ীভাব সমাস?
উ: দূরবর্তী
২৯. লাঠালাঠি কোন সমাসের উদাহরণ?
উ: ব্যাতিহার বহুব্রীহি
৩০.‘পদ্মালাভ’ কোন সমাসের উদাহরণ?
উ: ব্যাধিকরণ বহুব্রীহি
৩১. পরিভ্রমণ কোন কোন সমাসের উদাহরণ?
উ: প্রাদি+অব্যয়ী
৩২. ‘চিরসুখী’ এর ব্যাসবাক্য কী হবে?
উ: চিরকাল ব্যাতিহার
৩৩. ‘কানাকানি’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
উ: ব্যাতিহার
৩৪. ‘উপজেলা’ সমস্ত পদটির ‘উপ’ পূর্ব পদটি কী অর্থে
ব্যবহূত হয়েছে? উ: সাদৃশ্য
৩৫. ‘অনুধাবন’ সমস্ত পদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে
ব্যবহূত হয়েছে?
উ: পশ্চাত্
৩৬. অপ্রধান সমাস কয়টি?
উ: ৪ টি।