আপাতত নতুন ছবি নয় !
প্রকাশ : ১১ মে ২০১৪, ২০:৩৩
চলচ্চিত্রে শনির দশা যেন কাটতেই চাইছে না মেহজাবীনের ক্ষেত্রে। কোনোমতে তাই নিজের ছবি রিলিজের অপেক্ষায় রয়েছেন তিনি। এর ভেতরে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবিটি এখন পোস্ট প্রডাকশনে রয়েছে। নিজে তাই হাঁফ ছেড়ে জানান আপাতত নতুন ছবি রিলিজের আগে কোনো ছবিতে কাজ শুরু করবেন না। এদিকে এরই মধ্যে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লাক্স রিয়েলিটি শোয়ের নতুন ক্যাম্পেইনে। নিজের এই অভিজ্ঞতা প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। কারণ যে প্লাটফর্ম থেকে আমার জন্ম, তারই প্রচারণায় এখন কাজ করছি। সবমিলিয়ে এবারের লাক্স শোটি নিয়ে আমার দারুণ কিছু সময় কাটবে।’ নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে বলেন, ‘আমি সবচেয়ে গুরুত্ব দিই বিজ্ঞাপন চিত্রের। নতুন বিজ্ঞাপনচিত্র খুব শিগগিরই দেখা যাবে আমাকে।’