প্রাক-প্রশিক্ষণ ধারণা পেলেন নতুন নিয়োগপ্রাপ্ত ৬৮৬ সহকারি রাজস্ব কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক আবগারী ও ভ্যাট অনুবিভাগে ৬৮৬ জন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ-প্রাক ধারণা ও নির্দেশনা অনুষ্ঠান গতকাল রবিবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দিন, বশির উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন, ফিরোজ শাহ আলম, সুলতান মোঃ ইকবাল এবং ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর সদস্য হুসেইন আহমেদ। - প্রেস বিজ্ঞপ্তি