বিশ্ব মা দিবস উদযাপন

‘মা দিবসের অঙ্গীকার, শিশু মা নয় আর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রবিবার বিশ্ব মা দিবস উদযাপিত হয়। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সাতক্ষীরা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় উপস্থিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। লালপুর (নাটোর) লালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া সভাপতিত্বে বিশ্ব মা দিবসে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, সমাজসেবা কর্মকর্তা মাসুমা হাসনাত, মত্স্য কর্মকর্তা আব্দুল খালেক, আছিয়া জয়নুল বেনু ও ব্র্যাকের কর্মসূচি সংগঠক রাখিয়া খাতুন প্রমুখ। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) পৌরসভার বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ইউএনও শেখ ছালেহ আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা। কাউখালী (পিরোজপুর) পিরোজপুরের কাউখালীতে সাত শ্রমজীবী মা ও এক অতিদরিদ্র বিধবা মুক্তিযোদ্ধা মাকে সংবর্ধনার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উদযাপিত হয়। কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় অনুষ্ঠানে বক্তব্য দেন। শেষে সাত শ্রমজীবী মা ও এক বিধবা মুক্তিযোদ্ধা মায়ের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংবর্ধিতরা হলেন, বীর নারী মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায়, নারী শ্রমিক চারুবালা, বিন্দা রানী দাস, মঞ্জু রানী দাস, মেহেরুন্নেছা, জাহানারা বেগম, সোনাবানু ও কোহিনূর বেগম । বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী ও সমাজ সেবক আ. লতিফ খসরু এ সংবর্ধনার আয়োজন করেন। বানারীপাড়া (বরিশাল) বানারীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, এইড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো. ফাহিম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। আলোচনা শেষে মাতৃত্বকালীন ভাতার টাকা বিতরণ করা হয়। বেড়া (পাবনা) বেড়া উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী আলোচনায় অংশগ্রহণ করেন। কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন । সুজানগর (পাবনা) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরজানা কাউসার, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন, মত্স্য অফিসার শাহীনুর রহমান ও ইউপি মেম্বার শাহনাজ পারভীন বক্তব্য রাখেন। মুক্তাগাছা (ময়মনসিংহ) মুক্তাগাছা উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ হযরত আলী অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মর্জিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ এস এম জাকারিয়া হারুন। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, ডেন্টিম্ট আইনুল হক প্রমুখ। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে সহকমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা রুস্তম আলী, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রাশিদুল আলম চাঁদ, সহকারী অধ্যাপিকা নাসরিন সুলতানা ও কৃষ্ণা রানী সরকার প্রমুখ। সিংড়া (নাটোর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাত্ রাশেদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা। আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।