নান্দাইল ভূমি অফিসে দুই নায়েব আটক!
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৪, ২১:৫০
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের ভূমি অফিসে চন্ডীপাশা ইউনিয়নের নায়েব দিদারুল ইসলাম ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইকবাল হোসেনকে আটক করে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
কায়সার নামে এক ব্যক্তির একটি নথি মঞ্জুর বা না মঞ্জুর করা নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে সময় ক্ষেপণ করার ঘটনায় অফিসের সার্ভেয়ার মহিউদ্দিনের নেতৃত্বে ওই দুই নায়েবকে নান্দাইল সদর ভূমি অফিসের একটি কক্ষে আটক করা হয়।
পরে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে প্রশাসনিক হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়। এ বিষয়ে মহিউদ্দিন জানান, নথিটি নিয়ে নায়েবদের নাটকের কারণে এই ঘটনা ঘটেছে।
নায়েব দিদারুল ইসলাম ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নায়েব ইকবাল হোসেন জানান, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.অহিদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্বে রয়েছেন। তিনি আমাদেরকে ডেকেছেন।