অ্যাডভোকেট হোসেনা আসফ উদ-দৌলা রেজার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১১ মে ২০১৪, ২২:১৬
দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক মরহুম আসফ-উদ-দৌলা রেজার স্ত্রী বিশিষ্ট শ্রমিক নেত্রী অ্যাডভোকেট হোসেনা আসফ উদ-দৌলা রেজার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার রামপুরার বনশ্রীর বাসায় (বাড়ি ৯, রোড-৩, ব্লক-বি) বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হোসেনা আসফ উদ-দৌলা রেজা বাংলাদেশ সুপ্রিমকোর্ট মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি, জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আইসিএফটিইউর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাংলাদেশ শাখাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই মেয়াদে শ্রম আদালতের সদস্য ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি