ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীতে কর্মরত ক্রাইম রিপোর্টাররা ছাড়াও সিনিয়র সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপু সারওয়ার। অনুষ্ঠানে ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া; সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল; জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম; র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জাহাঙ্গীর আলম; এসবির ডিআইজি মাহবুবুর রহমান; কাউন্টার টেররিজমের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায়, আব্দুল বাতেন; র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান; পুলিশ সদরের এআইজি মিডিয়া সোহেল রানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবীর আহমেদ খানসহ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।