রায়গঞ্জে প্রবল ঝড়ে ৪ কিলোমিটার বিদ্যুত্ লাইন ক্ষতিগ্রস্ত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে শুক্রবার মধ্যরাতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। লন্ডভন্ড              হয়ে গেছে ৪ কিলোমিটার বিদ্যুত্ লাইন। ঝড়ে প্রায় অর্ধকোটি                টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কোন প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতি-১ এর ভূইয়াগাঁতী জোনাল অফিসের এজিএম কম প্রকৌশলী সাইদুর রহমান জানান, রাত ১টার পর ঘণ্টাব্যাপী প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ভূইয়াগাঁতী জোনাল অফিসের কমান্ডিং এরিয়ায় ৫১টি পয়েন্টে গাছপালা বিদ্যুতের সরবরাহ লাইনের উপর ভেঙ্গে পড়ে। এতে ৪ কিঃ মিঃ বিদ্যুত্ লাইনের তার ছিঁড়ে গেছে। পোল ভেঙ্গেছে ৯টি। এছাড়া ৩টি ক্রস আর্ম, ৬টি ইন্স্যুলেটর ট্র্যাক, ৪টি ট্রান্সফরমারসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ লাখর মতো। তিনি জানান, দিনরাত কাজ করলেও ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত করে চালু করতে ৪/৫ দিন সময় লাগবে।

সরেজমিনে দেখা যায়, ৯টি ইউনিয়নে শতাধিক বসতবাড়ির গাছপালা ভেঙ্গে পড়েছে। আম, জাম, কাঁঠাল, লিচু ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে সবজি ক্ষেতের।