ইত্তেফাক রিপোর্ট
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দুর্নীতি জাতীয় অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতির কারণেই সমাজে আয়বৈষম্য ও বেকারত্ব বাড়ছে। দেশের উন্নয়ন প্রকল্পে লুটপাটের মহোত্সব চলছে। অন্যদিকে, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতি চারজনের একজন এখনও অতিদরিদ্র। এ দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও রাষ্ট্রব্যবস্থা বহাল রেখে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রথমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।