আজ আন্তর্জাতিক নার্স দিবস

আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। ‘স্বাস্থ্য উন্নয়ন ব্যবস্থাপনায় নার্স গুরুত্বপূর্ণ সম্পদ’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে তার কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বে প্রতি বছর ১২ মে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)।গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।