গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নানা উত্সব, আয়োজন বা উপলক্ষ্যে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর রীতি বিশ্বের সবদেশেই কমবেশি রয়েছে। তবে ফুলের তোড়া তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড়টি তৈরির রেকর্ডটি কিন্তু স্রেফ জার্মানিরই দখলে। দেশটির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত নর্ডওয়েস্ট জেন্ট্রাম শপিং মল কর্তৃপক্ষ ২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর শতভাগ প্রাকৃতিক ফুল ব্যবহার করে বিশ্বের বৃহত্তম এই ফুলের তোড়াটি তৈরি করেন। ফুলের এই তোড়া বা বুকেটির আয়তন ছিল দৈর্ঘ্যে ৮৫ ফুট ৩ ইঞ্চি, প্রস্থে ১৯ ফুট ৮ ইঞ্চি এবং উচ্চতায় ৯ ফুট ১০ ইঞ্চি। আর পুরো তোড়াটি বানাতে ব্যবহার করা হয়েছিল ১,৫৬,৯৪০ টি বিভিন্ন রঙের গোলাপ।