জোকস

 দীর্ঘক্ষণ ধরে একটা পোর্ট্রেট আঁকায় মনোনিবেশ করতে চেষ্টা করছেন শিল্পী হরিপদ। কিন্তু মডেল ছেলেটা এত নড়াচড়া করছে, বারবারই তার মনোসংযোগে ব্যাঘাত ঘটছে। একসময় রেগেই গেলেন হরিপদ। আঁকার চেয়ার থেকে উঠে মডেল ছেলেটার দিকে এগিয়ে গেলেন এবং চটাশ করে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিলেন! হতভম্ব হয়ে ছেলেটা বলল, ‘আপনি বুঝি আপনার সব মডেলকেই এভাবে মারেন?’ হরিপদ বললেন, ‘কখনোই না। এর আগে আমি চারটা মডেলের ছবি এঁকেছি। তারা কেউই তোমার মতো নড়াচড়া করেনি।’ ছেলেটা একটু মন খারাপ করে বলল, ‘কোন মডেলের ছবি এঁকেছেন, দেখি।’ হরিপদ একটা থালা, দুটো গ¬াস, একটা আধ খাওয়া পেঁপে আর একটা ফুলদানির ছবি বের করে দেখালেন!  এক মাতালকে ধরে এনেছেন থানার হাবিলদার। ইন্সপেক্টর :এটাকে নিয়ে এসেছ কেন? হাবিলদার :স্যার, সে রাত দুইটার সময় একটা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। ইন্সপেক্টর :চালককে নিয়ে এসো। হাবিলদার :এটাই তো সমস্যা স্যার। ট্যাক্সির ভেতরে কোনো চালক ছিল না!  রোগী :ডাক্তার সাহেব, আমাকে বাঁচান! আমি ভয়াবহ অনিদ্রা রোগে আক্রান্ত। ডাক্তার :কেমন? রোগী :যদি কখনো রাতে ঘুম এসেও যায়, স্বপ্নে দেখি, আমি জেগে আছি!