তারকা বচন

আমি পরিচালক হিসেবে একেবারেই নবীন। প্রথম দুটি ছবি থেকে অনেক কিছু শিখেছি। এবার তাই অনেক সমস্যাই কাটিয়ে উঠতে পেরেছি। এবার আমার ছেলে ফারদিন আমাকে সহযোগিতা করছে। নতুন এক অভিজ্ঞতা ছেলেকে নিয়ে কাজ করার। নিজের পরিচালক সত্তা প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী আমাকে যে গল্প শোনানো হয়েছিল, ছবির শুটিং শুরু হওয়ার পর দেখি তার সঙ্গে কোনো মিল নেই। এরপর আমিও আর স্বাচ্ছন্দ্য বোধ করিনি। তাই কাজটি করা হয়নি। ‘টু বি কন্টিনিউ’ ছবির শুটিং বাতিল প্রসঙ্গে তাহসান এখনও নিয়মিত মডেলিংয়ের প্রস্তাব আসে। সেগুলোতে আগ্রহ পাই না। আমার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে— এ আশঙ্কা থেকেই খুব হিসাব করে মডেলিংয়ের সিদ্ধান্ত নিই। মডেলিং নিয়ে অনাগ্রহতা প্রসঙ্গে হাসিন