স্টার সিনেপ্লেক্সে ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভাল’
প্রকাশ : ১২ মে ২০১৪, ২০:২৭
ইউরোপিয়ান ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’। ১৩ মে থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী এ উত্সব। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১২টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে এতে। ছবিগুলো হলো—আলমেনিয়া (জার্মানি), এ হাইজ্যাকিং (ডেনমার্ক), অল দ্যাট গ্লিটার্স (ফ্রান্স), দ্য সেলফিস জায়ান্ট (যুক্তরাজ্য), লুজ ক্যাননস (ইতালি), দ্য ব্লিটজ (নেদারল্যান্ড), ৯৯% অনেস্ট (নরওয়ে), দ্য নিয়ার ইস্ট (স্পেন), পামি (সুইডেন), রিসাইক্লিং লিলি (সুইজারল্যান্ড), হোয়াইট পামস (হাঙ্গেরি) এবং ইউ কিস লাইক অ্যা গড (চেক রিপাবলিক)। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জার্মানির ‘আলমেনিয়া’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান ও অন্যান্য দেশের প্রতিনিধিগণ।