কয়লাভিত্তিক ১ হাজার মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে চীনের আগ্রহ

চীনের ভারী শিল্প প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে এক হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে। চায়না ন্যাশনাল কমপ্লিট প্লান্ট ইমপোর্ট এন্ড এক্সপোর্ট গ্রুপ লি. এর প্রেসিডেন্ট গু হেইতো গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে তার দপ্তরে স্বাক্ষাত্ করে এ আগ্রহের কথা জানান। উভয় দেশের সরকারি ব্যবস্থানায় এটি নির্মিত হবে। বৈঠক সূত্র জানায়, গু হেইতো বিদ্যুত্ প্লান্ট ছাড়াও সার কারখানা তৈরিতেও তাদের আগ্রহের কথা জানান। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের কৃষিকে বাঁচাতে হলে সার প্রয়োজন। ঠিক একইভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে বিদ্যুত্ উত্পাদনের বিকল্প নেই। কাঁচামাল হিসেবে গ্যাস ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন অর্থনৈতিকভাবে খুব একটা লাভজনক নয়। তাই কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদনের দিকে যেতে হবে। প্রসঙ্গত, চীনের এই প্রতিষ্ঠানটি বর্তমানে শাহজালাল সার কারখানা তৈরির কাজ করছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ সার কারখানা এই কোম্পানি তৈরি করে।