মনমোহনের বিদায়ী নৈশভোজ কাল, নিমন্ত্রণকারী :সোনিয়া

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দুইদিন আগে আগামীকাল বুধবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিদায়ী নৈশভোজে আতিথিয়েতা করবেন। আগামী ১৬ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। নৈশভোজের অনুষ্ঠানে কংগ্রেস কার্যকরি কমিটি ও ইউনিয়ন মেম্বারদের তরফ থেকে মনমোহনকে একটি স্মারক উপহারও দেয়া হবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামী ১৭ মে তার কার্যালয় ত্যাগ করতে পারেন। কার্যালয় ত্যাগ করার প্রাক্কালে তিনি জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিবেন। কংগ্রেস নেতারা সবসময়ই প্রধানমন্ত্রীর সঙ্গে সোনিয়া গান্ধীর সুসম্পর্কের মেলবন্ধনকে শ্রমের একটি আদর্শ বিভাগ হিসাবে অভিহিত করেন। যাকে দেখা হয় সরকার ও দলের সঙ্গে এক নিখুঁত সমন্বয় হিসাবে।