বাজেটে পোশাকশিল্পের
শ্রমিকদের উন্নয়নে বরাদ্দ
দেয়া হোক
প্রকাশ : ১২ মে ২০১৪, ২২:১১
বিজিএমইএ এবং বিকেএমইএর হিসাব অনুযায়ী পোশাকশিল্পে ৩০ লাখ শ্রমিক-কর্মচারী কাজ করছে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে এ শিল্প থেকে। দেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন মান উন্নয়নে বাজেটে রেশন ও আবাসন উন্নয়নে বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
খন্দকার জাহিদুল ইসলাম মারুফ,
সিনিয়র মার্চেন্ডাইজার, জ্বালো নিটিং লি.
চা বাগান রোড, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর