অতিরিক্ত পাথর ভর্তি ট্রাকের ভারে হুমকির মুখে তিস্তা ব্যারেজ
প্রকাশ : ১২ মে ২০১৪, ২২:২৭
উেকাচের বিনিময়ে কোন পরিমাপ ছাড়াই শত শত পাথরভর্তি ট্রাক প্রতিদিন তিস্তা ব্যারেজ অতিক্রম করায় চরম হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহত্ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। পাউবোর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে পাথর ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট প্রতিদিন পরিমাপ ছাড়াই তিস্তা ব্যারাজের ওপর দিয়ে অতিরিক্ত পাথর ও মালামাল বোঝাই ট্রাক পারাপার করছে। এতে চরম হুমকির মুখে পড়েছে ব্যারেজ। গতকাল সোমবার সকালে স্কেলে কোন পরিমাপ ছাড়াই ৩ থেকে ৫শ’ টাকা করে উেকাচ নিয়ে ট্রাক পারাপারের সময় স্থানীয় লোকজন শতাধিক ট্রাক আটক করে। ফলে ব্যারেজের ওপর দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, পাউবোর চুক্তিভিত্তিক কর্মচারীরা এসব ট্রাক পারাপারের মূল হোতা। এলাকাবাসী জানায়, ব্যারাজের ওপর দিয়ে ৫ টনের বেশি ওজনের ট্রাক পারাপারে বিধিনিষেধ থাকলেও তা না মেনে প্রতিদিন ১০-১৫ টন পাথরভর্তি শত শত ট্রাক অবৈধভাবে পার হয়ে যাচ্ছে। আর এ থেকে উপার্জনের টাকা প্রতিটি টেবিলে পৌঁচ্ছে যাচ্ছে নিয়মিত। সূত্র জানায়, এভাবে প্রতিদিন অন্তত ৫০ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিভাগের এডি আব্দুল হাফিজকে ক্লোজ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে তিস্তা পাড়ে অবৈধ পাথর ও বালু উত্তোলন কোনভাবেই বন্ধ হচ্ছে না। রাতের অন্ধকারে স্থানীয় কতিপয় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার যোগসাজশে অসাধু পাথর ব্যবসায়ীরা উচ্চক্ষমতাসম্পন্ন বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন করছে। অথচ সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারেই নিশ্চুপ। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট বিভাগকে ম্যানেজ করেই অবৈধ পাথর উত্তোলন অব্যাহত রয়েছে।