রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত
প্রকাশ : ১২ মে ২০১৪, ২২:২৮
রাঙ্গামাটির বনরূপায় বিদ্যুত্ বিভাগের দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে ঠিকাদারের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষে তাদের মধ্যে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ভাংচুর হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুত্ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর কক্ষ ও কম্পিউটার সামগ্রী। গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম বিদ্যুত্ উন্নয়ন প্রকল্পের বনরূপা চম্পক নগর কার্যালয়ে ২৫ লাখ টাকার ৫টি কাজের দরপত্র জমাদানকে কেন্দ্র করে ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর কক্ষে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঠিকাদারের দুই গ্রুপ। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।