সাত বিকাশ গ্রাহকের এক লাখ টাকা লাপাত্তা

গত ৩ দিনে চরফ্যাশনের বিকাশ একাউন্টধারী ৩ জন গ্রাহকের ৭টি সিম থেকে একই কৌশলে ১ লাখ ৭৬ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে চরফ্যাশনের শশীভূষণ বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, তার ৩টি সিম থেকে ২৪ হাজার ৭৬০ টাকা, চরফ্যাশন বাজারের ব্যবসায়ী গোপালচন্দ্র দাসের ৩টি সিম থেকে ৫০ হাজার ৭৪ টাকা এবং চরফ্যাশন বাজারের অপর ব্যবসায়ী হারুন-অর-রশিদের একটি সিম থেকে নেয়া হয়েছে ২৫ হাজার ২৮২ টাকা। গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, সংঘবদ্ধ প্রতারক চক্র প্রথমে বিকাশ গ্রাহকের ব্যবহূত একাউন্টধারী সিমের বিকল্প সিম উত্তোলন করে। বিকল্প সিম উত্তোলনের পর সিমের বিকাশ একাউন্টে জমা টাকাগুলো প্রতারকদের নাম্বারে স্থানান্তর করে অথবা বিকাশের এজেন্ট থেকে নগদ উত্তোলন করে নেয়। টাকাগুলো হাতিয়ে নেয়ার পর প্রতারকচক্রের উত্তোলন করা বিকল্প সিমটি চালু থাকা অবস্থায় গ্রাহকের একাউন্টধারী সিমটি ইনভেলিড থাকে।