রামগঞ্জে যুবলীগ নেতা গুলিবিদ্ধ আটক এক

জেলার রামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও আথাকরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহম্মেদ ভিপি মানিককে (৩৬) রবিবার রাত ১০টায় রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ নামক স্থানে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা নাঈম হোসেন (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয়সূত্র জানায়, বশির আহম্মেদ মানিক রবিবার রাত ৯টায় রামগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ী ভোলাকোট ইউনিয়নের আথাকরা যাওয়ার পথে হানুবাইশ নামক স্থানে পিছনে থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটর সাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রামগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম সড়কে গাছ কেটে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।