ঢাকায় ৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর

ঢাকায় ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুত্ উত্পাদন করার নিমিত্তে ওরিয়ন পাওয়ার লিমিটেডের সাথে জেনারেল ইলেকট্রিক (জিই) ইউএসএ এবং দক্ষিণ কোরিয়ার দোসান-এর সাথে বয়লার টারবাইন জেনারেটর (বিটিজি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১ মে মুম্বাইয়ের ওবেরয় হোটেলে উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত এসটিজি বা স্টিম টারবাইন জেনারেটর সরবরাহের চুক্তিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জিই’র চেয়ারম্যান জেকরি আর ইম্মেল্ট এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোঃ ওবায়দুল করিম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং জিই’র ভাইস প্রেসিডেন্ট বিশাল কে ওয়ানচু। এছাড়া ঢাকা এবং খুলনায় কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি বিদ্যুেকন্দ্র বাস্তবায়িত হতে যাচ্ছে। ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক আইপিপি বিদ্যুত্ কেন্দ্র ছাড়াও ওরিয়ন এসটিজি এবং বয়লার ভিত্তিক ওরিয়ন পাওয়ার ঢাকার এসটিজি এবং বয়লার সাপ্লাই জিই এবং দোসান ও ওরিয়ন পাওয়ার খুলার এসটিজি এবং বয়লার এলস্টম এর মাধ্যমে সম্পন্ন করার চুক্তি সম্পাদন করেছে। -প্রেস বিজ্ঞপ্তি