দুদকের মামলায় হেফাজত নেতা মুফতি ইজহারের বিচার শুরু

সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের বিচার শুরু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ এস এম মুজিবুর রহমানের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া আরম্ভ করা হয়। আগামী ২৯ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছে আদালত। অভিযুক্ত মুফতি ইজহারুল ইসলাম বর্তমানে পলাতক আছেন।