খালেদা জিয়া আজ নারায়ণগঞ্জে যাচ্ছেন
প্রকাশ : ১২ মে ২০১৪, ২৩:১০
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ অপহরণের পর খুনের শিকার হওয়া সাতজনের পরিবার-পরিজনকে সান্ত্বনা জানাতে আজ মঙ্গলবার সেখানে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ইত্তেফাককে জানান, সকাল ১১টায় তিনি গুলশানের বাসা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হবেন। সমাবেশের অনুমতি না পেলেও খালেদা জিয়া সেখানে সমবেত লোকজনের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।