রংপুর-দিনাজপুর রুটে বাস চলাচল বন্ধ

বাসের সুপারভাইজারকে মারপিট করায় রংপুর থেকে দিনাজপুরগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রংপুর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সব ধরণের বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল জানান, গতকাল নীলফামারী জেলার সৈয়দপুরে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী বাসের সুপারভাইজারকে অতিরিক্ত চাঁদার দাবিতে ফেডারেশনারের ছত্র ছায়ায় থেকে সৈয়দপুরের মোটর শ্রমিকরা তাদের বেধড়ক মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।