বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়
প্রকাশ : ১৩ মে ২০১৪, ১৯:৫৭
২০১২ সালে ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আয় ছিল প্রায় ১৮৩৯০৫.৮৩ লক্ষ টাকা এবং যার গড় প্রায় ৩১১৭.০৫ লক্ষ টাকা। আলোচ্য বছরে সর্বোচ্চ বার্ষিক আয় আমেরিকান ইন্টারন্যাশল ইউনিভার্সিটি (প্রায় ১৫৭৭৪.১৮ লক্ষ টাকা), দ্বিতীয় সর্বোচ্চ আয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪২১২.০৪ লক্ষ টাকা), তৃতীয় সর্বোচ্চ আয় ব্র্যাক ইউনিভার্সিটি, (প্রায় ১০০৮২.৮৬ লক্ষ টাকা) এবং সর্বনিম্ন আয় করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি (২৬.৯৭ লক্ষ টাকা)। উল্লেখ্য যে, ২০১১ সালে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আয় ছিল প্রায় ১৫৯০৬৫.১৪ লক্ষ টাকা এবং যার গড় প্রায় ৩০৫৮.৯৫ লক্ষ টাকা। ২০১১ সর্বোচ্চ বার্ষিক আয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (প্রায় ১৪৭৮১.৫৫ লক্ষ টাকা), দ্বিতীয় সর্বোচ্চ আয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (৯৮৯৩.৬৭ লক্ষ টাকা), তৃতীয় সর্বোচ্চ আয় স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ (প্রায় ৯৫৭৩.৭৪ লক্ষ টাকা) এবং সর্বনিম্ন আয় করেছিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি (৯৯.৫৮ লক্ষ টাকা)। এই দুই বছরের তথ্য থেকে দেখা যাচ্ছে যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে আয়ের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।