মনবুকাগাকাশো বৃত্তি দিচ্ছে জাপান

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র জাপানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ মিলছে বাংলাদেশি শিক্ষার্থীদের। জাপান সরকার প্রদত্ত মনবুকাগাকাশো বৃত্তির অধীনে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে এই সুযোগ লাভ করবেন নির্বাচিতরা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মনবুকাগাকাশো বৃত্তি-২০১৫ এর অধীনে এবার প্রায় ১৫০ বাংলাদেশি শিক্ষার্থী এই সুযোগ লাভ করবেন। প্রার্থীকে অবশ্যই জাপানি ভাষা শেখার এবং এ ভাষায় বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণের ইচ্ছা থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বৃত্তির আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিতদেরকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর উত্তীর্ণদের মধ্য থেকে ১৫০ জনকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।