বক্তা ও বক্তৃতার নিরন্তর পথচলা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ১৯:৫৯
‘নাগরিক নয়, সুনাগরিক চাই’— লক্ষ্যে অটুট সাফল্যে, ঐতিহ্যে এখন ৬ বছরে পদার্পণের পথে আমাদের এই বিতর্ক ক্লাব। ২৬ বার কোয়ার্টার ফাইনাল, ৬ বার সেমিফাইনাল আর ৩ বার রানার-আপসহ ২০১৩ কালের কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় সর্বশেষ পারফরম্যান্স হিসাবে রানার-আপ স্থানটি দখল করা ছাড়াও ব্যক্তিগত বারোয়ারি পর্যায়ে অসংখ্যবার চ্যাম্পিয়নের মুকুট পরে বীরদর্পে দাঁড়িয়ে মানারাত ইউনিভার্সিটি বিতর্ক ক্লাব। খন্দকার হাসানুল বান্নার নেতৃতে ২০০৮-এর ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে মানারাত ইউনিভার্সিটির বিতর্ক ক্লাব। এরপর এই ছয় বছরে একের পর এক বাধা অতিক্রম করে জাতীয় বিতর্কের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিতর্ক পরিবারটি। পুরস্কার অর্জনের পন্থা নয়, বিতর্ক একটি শিল্প এবং এই শিল্পকে ব্যাপকভাবে বিস্তৃত করে যথাযথ চর্চার মাধ্যমে একটি আদর্শ ও নৈতিকতাবহুল তরুণ সমাজ গঠনই আমাদের বিতর্ক পরিবারের লক্ষ্য। ২০০৮ চলতে থাকা ক্লাবের এই এতদিনের পথ পরিক্রমায় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন— এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রুবায়েত বখত, প্রতিষ্ঠাতা খন্দকার হাসানুল বান্না, মার্দিয়া হাসান নির্ঝর , এনামুল হক, সাইফ আহমেদ খান, মাহমুদুল আলম রাছেল এবং যার হাতে এই পরিবারের ঝান্ডা আমাদের বর্তমান সভাপতি মোরশেদুল ইসলাম এবং অতন্দ্রপ্রহরী সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ।