তোমাদের জন্য লেখা

সোনাঝরা চিকচিকে রোদ সোনাঝরা চিকচিকে রোদ একখানি ছড়া-কবিতার বই। বইটি লিখেছে বিশিষ্ট ছড়া-লেখক মালেক মাহমুদ। মালেক মাহমুদ ছোটদের জন্য দীর্ঘদিন লিখে আসছেন এবং শিশুতোষ অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে মেঘের নদী, মেয়ের আঁকা বাবার ছড়া ও ব্যাঙ উড়ে যায় আকাশে বিশেষভাবে উল্লেখ্য। আলোচ্য বইটিতে ষাটের অধিক ছড়া-কবিতা স্থান পেয়েছে। এসব ছড়া-কবিতায় লেখক বাংলাদেশ, বাংলাদেশের সবুজ প্রকৃতি, ঋতু, মহান মুক্তিযুদ্ধ, নদী, পাখি, ঈদ, বাবা, আকাশ এবং ছোটদের স্বপ্ন ও ইচ্ছের কথা ফুটিয়ে তোলা হয়েছে। গ্রন্থিত বর্ষাকালের ছোট নদী একটি উল্লেখযোগ্য ছড়া। ছড়াটির প্রথম অংশটি এরকম: ওই যে আমাদের ছোট নদী ওই যে বালুচর সোনাঝরা চিকচিকে রোদ কালবোশেখীর ঝড়। উল্টো পথে নেয় উড়িয়ে ধলেশ্বরীর ধূলা মেঘের চোখে নকশি আঁকা বউ বরণের কুলা। সংকলিত ছড়া-কবিতাগুলো অলঙ্করণকৃত। এগুলো এঁকেছে নাসিম আহমেদ। প্রচ্ছদ মনিরুজ্জামান পলাশ। বইটি ছাপা হয়েছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স থেকে। মূল্য একশত টাকা। মোহাম্মদ ইলইয়াছ