ছোটমণিদের সন্দেশ গুণীজন সম্মাননা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:০৪
খেলাঘরের কেন্দ্রীয় সংসদের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গত শনিবার বরেণ্য সাংবাদিক বজলুর রহমানের নামে প্রবর্তিত সম্মাননা পদক চারজন গুণীজনকে প্রদান করা হয়। সম্মাননা পদক তুলে দেন প্রখ্যাত শিক্ষাবিদ আনিসুজ্জামান। এরা হলেন ড. অজয় রায়, ড. আবুল বারকাত, আখতার হুসেন ও এডলিন মালাকার। শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘরের চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সাংবাদিক শ্যামল দত্ত, খেলাঘরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া ও সদস্য প্রণব সাহা।