মেলা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:০৫
আজকে ভোরে বাড়ির পুবে
রঙের কুসুম ফুটলো
রঙখুশিতে মন সবারই
রঙের মেলায় ছুটলো।
নদীর পাড়ে বোশেখ মেলায়
রঙের শোভা কততো
চিনি দিয়ে তৈরি পুতুল
খেয়ে সবাই মত্ত।
মাটির হাঁড়ি, কাঠের পিঁড়ি
পাটের শিকা খুঁজছি—
হঠাত্ দেখি আকাশ কালো
বৃষ্টি হবে বুঝছি।
গুড়ুমগাড়ুম ডেকেডুকে
নামরো জোরে বৃষ্টি
বোশেখ মাসেই বৃষ্টি হয়ে
উঠলো ধুয়ে সৃষ্টি।