নূপুর বেজে যায়
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:২০
দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী ও সংগঠক লুবনা মরিয়ম বরাবরই ভিন্ন ধারার আইডিয়া নিয়ে বিভিন্ন পারফর্মেন্স উপহার দিয়ে আসছেন। সাংস্কৃৃতিক সংগঠন সাধনার ৩২তম প্রযোজনা ‘নূপুর বেজে যায়’-এর পরিবশেনায় একেবারে ভিন্ন আঙ্গিকের নৃত্য নিয়ে হাজির হচ্ছে। এই প্রযোজনার অন্যতম এক পারফর্মেন্সের নাম দিয়েছেন তারা ‘রিদমোজাইক’। বেইলী রোডের গাইড হাউজ মিলনায়তনে এই রিদমোজাইকের নান্দনিক পারফর্মেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে সন্ধ্যা ৭টায়। রিদমোজাইক নির্দেশনা দিয়েছেন মিতুল সেনগুপ্ত ও স্যাম্বিক ঘোষ।
এছাড়া সামিনা হুসাইন প্রেমার ভাবনার পরিবেশনায় থাকবে ‘প্রেম ও প্রকৃতি’। ভিন্ন ধারার এই পরিবেশনা প্রসঙ্গে লুবনা মরিয়ম বলেন, ‘নৃত্যে এ সময়ের তরুণরা যে নতুন নতুন আইডিয়ায় কাজ করছে, তাদের আমি সাধুবাদ জানাতে চাই। আমাদের ‘নূপুর বেজে যায়’ এই পরিবেশনাটিও তেমনি ব্যতিক্রম। একেবারে ভিন্ন আঙ্গিকের কিছু কোরিওগ্রাফি রয়েছে এই প্রযোজনায়। শিল্পমনা যেকোনো মানুষ না দেখলে মিস করবেন।