নতুন রূপে মাধুরী
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:২২
কে বলবে মাধুরী দুই সন্তানের মা। চল্লিশ পেরিয়ে প্রৌঢ় এখন। নিজেকে আমূল বদলে ফেলেছেন। সম্প্রতি এক ফটোশুটের পর ছবি পোস্ট দিলে অনেকেই বাজি ধরেছেন এটা নাকি মাধুরীর আগের সময়কার ছবি। অতঃপর মাধুরী নিজেই ভুল ভাঙিয়েছেন। ‘গুলাব গ্যাং’ আর ‘ঢেড় ইশকিয়া’ ছবি দুটির পর নতুন করে আবারও ছবির ঘোষণা আসবে তার। তবে এর মধ্যে নিজের নাচের স্কুলটাও ভালোভাবে প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া গেল মা দিবসে এক অনুষ্ঠানে যোগদান করে ভারতের শীর্ষ ধনী নিতা আম্বানী জানিয়েছেন, ‘আমার জীবনের গল্পের সাথে মাধুরী অনেকখানি জড়িত। কারণ আমি আর আমার স্বামী একসাথে প্রথম যে ছবিটি দেখি সেটি মাধুরীর ছবি ছিল। সেই থেকেই ওর প্রতি আমার এক অন্যরকম ভালোলাগা।’
এদিকে নতুনভাবে তৈরি হওয়ার কারণ প্রসঙ্গে মাধুরী বলেন, ‘খুব শিগগিরই এমন একজনের সাথে ছবি করতে যাচ্ছি, যার জন্য আমাকে আবার তরুণী হতেই হলো।’