রঙের সংসার
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:২২
মোহনা টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে মেগা ধারাবাহিক নাটক ‘রঙের সংসার’ প্রচার হবে। নাটকটি রচনা করেছেন মুজতবা সউদ ও রোকেয়া ইসলাম। কাহিনী ও পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, শামস্ সুমন, মাজনুন মিজান, শাহারিয়ার নাজিম জয়, হুমায়রা হিমু, ফারজানা ছবি, শাহনুর, সাবরিনা নিসা, আলভি, জ্যোতিকা জ্যোতি, জিনিয়া, শিরিন শিলা, শ্যামলী, সোহেল খান, হিল্লোল, নওশিন, সীমানা, শাহেদ শরীফ খাঁনসহ আরও অনেকেই।