শাবিতে অনলাইনে বিশেষ ধরনের লেখালেখি বন্ধের নির্দেশ
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:৫৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে অনলাইনে লেখালেখি বন্ধ করতে নির্বাহী আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী ফেইসবুক, টুইটার, অনলাইন বা সামাজিক গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়, বিশেষ করে ছাত্র-শিক্ষকের সম্পর্কের অবনতি হয় এমন কোন মন্তব্য বা লেখালেখি করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলার অবনতি হয় এমন কোন স্ট্যাটাস বা মন্তব্য করলে প্রচারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।