ছাতক-আন্ধারীগাঁও সড়কের বেহাল অবস্থা

ছাতক-জাউয়াবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সড়কের লাফার্জ ফেরিঘাট থেকে আন্ধারীগাঁও পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এ রাস্তার বেহাল দশার কারণে জীবনের ঝুঁকি নিয়েই সাধারণ লোকজন চলাচল করছে। দীর্ঘ ৭ বছরেও সড়কটির কোন সংস্কার কাজ হয়নি। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছাতক-জাউয়া ও ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সড়কের এ অংশে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এখানে পাকা সড়কের অস্তিত্ব ছিল বলে মনে হয় না। পৌর শহর থেকে জাউয়াবাজার, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ পর্যন্ত ৩টি সড়ক রয়েছে। সবক’টি সড়ক দিয়ে ছাতক পৌঁছাতে খানাখন্দকে ভরপুর আন্ধারীগাঁও থেকে ছাতক পর্যন্ত এ অংশটি ব্যবহার করতে হচ্ছে যাত্রী সাধারণের।